Al Mahdi Shinchon
4 Courses • 786 StudentsBiography
Hello Everyone, কেমন আছেন সবাই?
আমি আল মাহদী সিঞ্চন, আমি একজন এনিমেটর এবং ফিল্ম মেকার।
আমি ২০১৩ থেকে ফিল্ম মেকিং এর সাথে আছি।
আমার ফিল্ম ক্যারিয়ারে বেশ কিছু কমার্শিয়াল সিনেমা, বিজ্ঞাপন এবং টিভি নাটকে কাজ করা সুযোগ হয়েছে। স্কুল জিবন থেকে আমার কার্টুন এনিমেশন এর প্রতি প্রচন্ড আগ্রহ ছিলো। তখন থকেই আমি ফ্লিপবুক এনিমেশন বানাতাম, কমিক আকতাম, পেন্টিং করতাম ৷ তখনকার দিনে এনিমেশন করা এতো সহজ ছিলো না, আর তাছাড়া আমার কাছে টেকনোলজির এক্সেসো ছিলো না, ফলে তখন তেমন কিছু করতে পারি নি। ২০১৬ সালে আমি প্রথম জানতে পারি মোবাইল ফোন দিয়ে এনিমেশন করা যায়। ফ্লিপা ক্লিপ নামে একটি সফটওয়ার দিয়ে আমি তখন মোবাইলে এনিমেশন বানানো শুরু করি। যদিও আমার এনিমেশন এর যাত্রা শুরু হয় লোগো এনিমেশন এবং কমার্শিয়াল বিজ্ঞাপন বানানোর মধ্য দিয়ে। তবে আমার স্বপ্ন ছিলো এনিমেটেড ফিল্ম এবং কার্টুন শো বানানোর। এরপর ২০২০ সালে আমি ইউটিউব এর জন্য এনিমেটেড কন্টেন্ট বানানো শুরু করি। পুরো এনিমেশন ক্যারিয়ারে আমার ৫০ টির ও বেশি এনিমেশন প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে আমার একটি ছোট এনিমেশন স্টুডিও আছে যেখানে আমরা এনিমেটেড কার্টুন শো এবং কমার্শিয়াল বিজ্ঞাপন তৈরি করি।


