কার্টুন, এনিমেশন দেখলেই আমাদের ছোটবেলার কত সৃতিই না জাগ্রত হয়। ট্ম এন্ড জেরি, স্কুবিডু, মিকি মাউস, ডরিমন এর মত কার্টুন শো গুলো যেমন কমল মতি শিশুদের নির্মল আনন্দ দিয়েছে তেমন বড়দেরও দিয়েছে ভিন্ন ধারার বিনোদন। এনিমেশন যুগ যুগ ধরে আমাদের মনের অনেক বড় একটা স্থান দখল করে আছে। বিনদনের এই মাধ্যম যেভাবে আমাদের আনন্দ দিয়ে এসেছে , সামনের দিনগুলোতেও সেভাবেই দিয়ে যাবে, শুধু এর রুপ বদলাতে থাকবে, যেভাবে বদলে আজকের জায়গায় এসেছে। আজ আমরা এই এনিমেশন এর যাত্রাকে শুরু থেকে জানার চেস্টা করবো। এবং আপনি যেনে অবাক হবেন যে এনিমেশন এর ইতিহাস সিনেমার ইতিহাস থেকেও পুরনো। এনিমেশনে মুলত একটা ছবির আলাদা আলাদা মুভমেন্ট কে একটা সিরিজে সাজিয়ে দেখানো হয়, যাতে মনে হয় সেই ছবিটি নড়ছে। কিন্তু এনিমেশ শুরু থেকেই কিন্তু এমন ছিলো না। শুরুর দিকে স্যাডো প্লে করা হতো, কাগজ কেটে তা দিয়ে পাপেট বানিয়ে আলোর সামনে নারাচারা করা হতো। এতে করে গল্পের সাথে সাথে দর্শকরা দৃশ্যও দেখতে পেতো। সময়ের সাথে স্যাডো প্লেতেও পরিবর্তন আসে। এরপর আবিস্কার হয় ম্যাজিক ল্যান্ট্রান। এটা ছিল এক ধরনের প্রজেক্টর, যা কোন ছবি, পেইন্টিং বা ফটোগ্রাফ কে পর্দার উপর দেখাতে পারতো। সে সময় বিভিন্ন ছবির সাথে গল্প বলে দর্শকদের মনরঞ্জন করা হত। ১৮৩২ সালে জোসেফ প্লাটু নামে একজন বেলজিয়ান বিজ্ঞানি প্রথমবারের মত কোন ইমেজে মুভমেন্টের ইলুইশন ক্রিয়েট করতে সক্ষম হন। তিনি এর নাম দেন phenakistiscope এটি মূলত একটি ডিস্কের উপর সিকোন্সিয়াল্লি সাজানো অনেকগুলো ছবি। ডিস্কটি ঘোরালে ছবি গুলো তার জায়গা পরিবর্তন করতো ফলে দেখে মনে হতো ছবি গুলো নড়ছে। ১৮৩৩ সালে William Horner Zoetrope আবিস্কার করেন। যা ফেনাকিস্টিস্কোপ এর মতই ঘুড়িয়ে ঘুড়িয়ে দৃশ্যের পরিবর্তন দেখানো হতো, কিন্তু ডিস্কের পরিবর্তে এটা ছিল সিলিন্ডারের মত। এরপর Stereophoroskop, Praxinoscope এর মত আরো কিছু প্রযুক্তির উদ্ভাবন হয় যা এনিমেশন কে সামনের দিকে নিয়ে যাতে থাকে, আপনাদের বায়োস্কোপ এর কথা মনে আছে? বায়োস্কোপ ও কিন্তু এনিমেশন এর শুরুর দিককার জিনিশ। ১৮৬০ সালে Pierre-Hubert Desvignes ফ্লিপবুক এনিমেশন আবিস্কার করেন। যা ফেনাকিস্টিস্কোপ এর ধারনাকে আরো সহজ রুপে এনে দেয়। ফ্লিপবুক এনিমেশন মুলত একটি দৃশ্যের পরিবর্তন গুলো বইএর পাতায় একের পর এক সিকোয়েনশিয়াল ভাবে আঁকা হয়। এবং বই এর পাতা উল্টোলে সেই পরিবর্তন গুলো দৃশ্যটির নড়াচরার ইলুয়েশন ক্রিয়েট করতো। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ছোটবেলায় বই এর কর্নারে স্টিক ফিগার এঁকে ফ্লিপ বুক এনিমেশন করার চেষ্টা করেছেন। আর এই ফ্লিপবুক এনিমেশন এর প্রক্রিয়াই কিন্তু মর্ডান এনিমেশনে ব্যাবহার হয়। ফেনাকিস্টিস্কোপ এর আবিস্কার যে এনিমেশনের বিকাশে অবদান রেখেছে কেবল তাই না। এই সেইম প্রিন্সিপাল মেনেই ১৮৯৫ সালে সিনেমার বিকাশ ঘটে। এক্ষেত্রে হাতে আঁকা ছবির বদলে ক্যামেরায় তোলা একের পর এক ছবিকে একটি কন্সটেন্ট গতিতে দেখানো হয় যাতে ছবি টি নড়ছে বলে মনে হয়। আর এভাবেই ভিডিও ক্যামেরার উৎপত্তি হয় আর বিনোদন এর মাধ্যম হিসেবে সিনেমা জনপ্রিয়তা পেতে থাকে। এর পর ১৯০৮ সালে ফরাসি নাগরিক Emile Cohl প্রথম এনিমেটেড ফিল্ম Fantasmagorie বানান। এটাকেই প্রথম পূর্নাঙ্গ এনিমেশন হিসেবে বিবেচনা করা হয় আর এর জন্য Emile Cohl কে Father of animation বলা হয়। এই এনিমেশন টি প্রথমে কাগজে আঁকা হয় এবং পরে ফিল্ম এর নেগেটিভ ব্যাবহার করে দৃশ্য ধারন করা হয়। ১৯১২ সালে Emile Cohl এই টেকনিক আমেরিকা নিয়ে প্রদর্শন করেন এবং অনেক প্রশংসা কুড়ান। আর এই টেকনিক ব্যাবহার করেই পরবর্তিতে এনিমেশন ফিল্ম বানানো শুরু হয়। আর যখন কথা হচ্ছে এনিমেশন নিয়ে, Walt Disney এর কথা না বললেই নয়। Disney animation প্রতিষ্টিত হয় ১৯২৩ সালে। Walt Disney হচ্ছেন সেই ব্যাক্তি যিনি এনিমেশনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এবং তার তৈরি করা কার্টুন ক্যারেক্টার এখনো জনপ্রিয়তার শির্ষে। মিকি মাউস, ডোনাল্ড ডাক, গুফি সহ অনেক ক্যারেক্টার এনিমেশন জগতকেই বদলে দিয়েছে। তখনকার দিনে টেকনোলজি এত উন্নত ছিলো না। তখন এনিমেশন সম্পুর্ন হাতে এঁকে তৈরি করা হতো। এনিমেশন আর্টিস্ট্রা তখন ক্যারেক্টার এর মুভমেন্ট গুলো কাগজে আকতো এবং অন্য একজন সেটা পাতলা ট্রান্সপারেন্ট সিটে কপি করে নিতো, পরে সেই পাতলা সেলুলয়েড এর উপরই সেগুলোকে রঙ করা হতো। এর পর এক এক করে ফিল্ম ক্যামেরায় সেগুলো ফ্রেম বাই ফ্রেম তুলে নেয়া হতো, আর এভাবেই তখকার দিনে তৈরি হত এনিমেটেড ফিল্ম। ১৯২৮ সালে Disney Steamboat willie প্রকাশ করে, যেখানে প্রথমবারের মত এনিমেশন এর সাথে শব্দ সংযোজন করা হয়। এর আগ পর্যন্ত এনিমেটেড ফিল্ম গুলো হত শব্দবিহিন। Steamboat willie তে প্রথমবার দর্শক দৃশ্য এবং শব্দ একি সাথে উপভোগ করার সুযোগ পায়। ১৯৩০ সালে Fiddlestick রিলিজ হয়, যেটি ছিলো প্রথম রঙ্গিন এনিমেটেড ফিল্ম। এবং এর পর এক এক করে এনিমেশন এর দুনিয়ায় অনেক পরিবর্তন আসে, নতুন নতুন টেকনোলজি আসে, নতুন নতুন স্টাইল এর জন্ম হয়, ১৯৯৫ সালে পিক্সার এবং ডিস্নি একত্রে Toy Story রিলিজ করে যা এনিমেশন এর জগতে এক নতুন রেভেলুশন নিয়ে আসে। Toy Story ছিলো প্রথম ফুল লেন্থ ফিচার ফিল্ম যা 3D Computer এনিমেশন ব্যাবহার করে তৈরি করা হয়। এরপর 2D এনিমেশন এর পাশাপাশি একের পর এক 3D এনিমেটেড ফিল্মও আসতে থাকে। সেই সাথে 2D Animation এ ও লাগে প্রযুক্তির ছোয়া। ফ্রেম বাই ফ্রেম হাতে আঁকার বদলে কম্পিউটার সফটওয়ারে এঁকে অনেক সহজে কম সময়ে এনিমেশন বানানো সম্ভব হয়। এতে করে প্রডাকশন খরচও কমে আসে এবং অনেক সময়ো বাচানো যায়। আজকের দিনে এনিমেশন তৈরি করা হয়ে উঠেছে অনেক সহজ এবং এফোর্ড এবল। এনিমেশন এর স্কিল থাকলে একটি মুঠোফোন ব্যাবহার করেই আপনি চমৎকার এনিমেশন তৈরী করতে পারবেন। এটাতো ছিলো এনিমেশন এর ইতিহাস। কিন্তু এনিমেশন এর ভবিষ্যৎ কি? এনিমেশন শিখলে কি কি করা সম্ভব? আর এই AI এর যুগে এনিমেশন কি টিকে থাকতে পারবে? রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে এনিমেশন এর মার্কেট সাইজ ছিলো ৩৯৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সাল নাগাদ ৫২৮ বিলিয়নে উন্নিত হবে বলে ধারনা করা হচ্ছে। বাংলাদেশের বাজারে একজন স্কিল্ড 2D Animator এর সেলারি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা হয়ে থাকে। তাছাড়া ইউটিউব এবং ফেইসবুক এর মত ভিডিও সেয়ারিং প্লাটফর্মে এনিমেশন ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে অনেক ক্রিয়েটর। আর এনিমেশন যেহেতু একটি গ্লোবাল স্কিল, এই স্কিল নিয়ে বিশ্বের যেকোনো দেশে কাজ করা সম্ভব। আর অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যন্সিং করার মাধ্যমেও আয় করা যায়। আর AI এর কথা যদি বলা হয়, 3d এনিমেশন যখন বাজারে আসে, অনেকেই মন করেছিল ক্লাসিক 2D Animation বুঝি কম্পিউটার এনিমেশন এর কাছে বাজার হারাবে। তবে ২ডি এনিমেশন কিন্তু হারিয়ে যায় নি। বহাল তবিওতেই আছে, বরং বলা চলে কম্পিউটার এর আগমনে উত্তর উত্তর উন্নতি হয়েছে ২ডি এনিমেশন এর। ফলে বলাই যায় সামনের দিনে AI Animator ke replace korbe na. AI একজন এনিমেটর এর কাজকে আরো সহজ করে দিবে, একজন দক্ষ এনিমেটর এর সহযোগিতা ছাড়া অন্তত দেখার মত এনিমেশন তৈরি করা সম্ভব না। AI যতই উন্নত হোক মানুষে রুচি ও এসথেটিক্স কে স্যাটিস্ফাই করতে মানুশের সৃজনশীলতা ছাড়া অন্য কোন গতি নেই। আপনি যদি ২ডি এনিমেশন শেখার বেপারে আগ্রহী থাকেন তাহলে Animation with Shinchon এর ২ডি এনিমেশন কোর্সটি চেক-আউট করতে পারেন। 5.00 (11) Professional 2D Animation Master Program By Al Mahdi Shinchon Start Learning